শাবিপ্রবিতে নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন

২৯ মার্চ ২০১৯, ১০:০৪ PM
সভাপতি পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবেল আহমেদ এবং সাধারণ সম্পাদক  রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ঝলক মহালদার।

সভাপতি পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবেল আহমেদ এবং সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ঝলক মহালদার। © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হবিগঞ্জ জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবেল আহমেদকে সভাপতি এবং রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ঝলক মহালদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউজিল্যান্ডে নবীনবরন ও চড়ুইভাতি অনুষ্ঠান শেষে ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি যথাক্রমে এবি জায়েদ আহমেদ, আব্দুল কাইয়ুম জাকি, সৈয়দ তারেক মিয়া, রুমানা মাহজাবিন ঈশিতা; যুগ্ম-সাধারণ সম্পাদকদ- সালেহ ইমরান, শরমিলা সিদ্দিকা মিলা; সাংগঠনিক সম্পাদক- দিপ্ত রায়, সহ-সাংগঠনিক সম্পাদক- শিবলী আক্তার, প্রচার সম্পাদক- পান্না চন্দ্র চন্দ, সহ-প্রচার সম্পাদক- কুতুবউদ্দিন, অর্থ সম্পাদক- মুস্তাফিজুর রহমান তারেক, সহ-অর্থ সম্পাদক- জয় পাল, তথ্য সম্পাদক- সুমন চন্দ্র দাশ, সহ-তথ্য সম্পাদক- মারিয়া তাসনিম প্রিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- রাজন আচার্য্য, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক- মো. আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক সুমন দাশ, শিক্ষা বিষয়ক-সম্পাদক মাহফুজ সাগর, ছাত্রী-বিষয়ক সম্পাদক চৌধুরী রাকিবা।

এর আগে শাবিপ্রবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণে চড়ুইভাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাবিপ্রবির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত দাশ, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল ফজল, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার মো. ইজাজুল হক ইজাজ, সংগঠনের প্রধান সমন্বয়ক ওবায়েদুর রহমান শুয়েব, সাবেক সাধারণ সম্পাদক রাজু সূত্রধর, মুফাসসির মওদুদ, আব্দুল হাদী সৌরভ, সদ্য বিদায়ী সভাপতি শামুয়েল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনাজ লিপি ও সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬
বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ০৬ আগস্ট ২০২৬
চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬