পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন ড. দেলোয়ার

০১ জুন ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ০৮ জুন ২০২৫, ০৫:৩৯ PM
অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন

অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনকে কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনের গবেষণার মূল ক্ষেত্র মাটির পুষ্টি উপাদান ব্যবস্থাপনা। কৃষি মাটি ব্যবস্থাপনার উন্নয়নে তার অবদান দীর্ঘদিনের। দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে এ পর্যন্ত তার ৪১টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি নেদারল্যান্ডের ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে দক্ষিণাঞ্চলের ধানভিত্তিক পতিত জমিতে রাইজোবিয়াম ইনোকুলেশনের মাধ্যমে মুগডালের ফলন বাড়ানোর একটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: শিক্ষকদের মে মাসের বেতন হচ্ছে আজ, বোনাস কবে— জানাল মাউশি

শুধু গবেষণাতেই নয়, একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সাংগঠনিকভাবেও ড. দেলোয়ার সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, পবিপ্রবির জিয়া পরিষদের সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মহল আশা করছেন, কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে ড. দেলোয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষাগত উৎকর্ষ, গবেষণা প্রসার ও কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now