পবিপ্রবির নতুন বাসে বিশ্ববিদ্যালয়ের নাম ভুল, ব্যাপক সমালোচনা

১৬ মে ২০২৫, ১১:১১ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
নাম ভুল হওয়া বাস

নাম ভুল হওয়া বাস © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন সংযুক্ত একটি বাসে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক ট্রলিং ও সমালোচনা হচ্ছে। একইসাথে বাস হস্তান্তর প্রক্রিয়ায় দায়িত্বে থাকা শিক্ষক এবিএম সাইফুল ইসলামের দায়িত্বশীলতা নিয়েও উঠেছে প্রশ্ন।

আইএফআইসি ব্যাংকের সৌজন্যে বাসটি গত ১৬ মে (বৃহস্পতিবার) উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানান (`Technology' শব্দকে ‘Techonology' লেখা হয়) এবং আইএফআইসি ব্যাংকের নামের উপরে 'স্পন্সরড' বানানটি ভুলভাবে (`Sponsored' বানানকে `Sponsord' লেখা হয়) লেখায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ফলে, উদ্বোধনের সময় বাসের ভুল বানানটি পেছনের দিকে রেখে চাবি হস্তান্তর ও ফটোসেশন করা হয়।

জানা যায়, আইএফআইসি ব্যাংক প্রণীত ৪৫ লাখ টাকার বাজেটে বাসটির আর্থিক লেনদেন, ডিজাইন, সিটিং কনফিগারেশন, বডির রং ইত্যাদি দেখভালের দায়িত্বে ছিলেন গাড়ি হস্তান্তর কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম। তিনি বাসটি প্রস্তুতের সময় বেশ কিছুদিন ঢাকায় অবস্থানও করেন। এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নামের বানান ভুল হওয়াকে “অমার্জনীয়” বলে মন্তব্য করছেন অনেকে।

আরও পড়ুন: হুমায়ূনের পড়াশোনায় সাহায্য করেছি, আমার ক্ষেত্রে তিনি সাহায্য করেননি: গুলতেকিন খান

এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী হামিদুর রহমান বলেন, এই বানান আবার কবে থেকে হলো? একটা বিশ্ববিদ্যালয়ের বাসে এত বড় করে লেখা বানান কীভাবে ভুল হতে পারে? এটা কারও চোখে পড়লো না? এতদিন যা শিখলাম সবই কি তাহলে ভুল ছিল?

বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নামের মতো গুরুত্বপূর্ণ একটি ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ভুল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। দ্রুতই এই সমস্যার সমাধান দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক এবিএম সাইফুল বিষয়টির জন্য আইএফআইসি ব্যাংকের ব্র্যান্ডিং শাখাকে দায়ী করে বলেন, নাম ভুল হওয়ার সম্পূর্ণ দায় আইএফআইসি ব্যাংকের। তারা যেভাবে দিয়েছে সেভাবে নাম দেওয়া হয়েছে। আর উদ্বোধনের আগে সময় ছিলো না তাই সংশোধন করা হয়নি। উদ্বোধনের ক্ষেত্রে তড়িঘড়ি না করে সংশোধনের সুযোগ ছিল কি না—এমন প্রশ্নে তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সংশোধনের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ৃন: ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে: ইশতিয়াক

তবে আইএফআইসি ব্যাংক ড. সাইফুলের বক্তব্য সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। পটুয়াখালী পুরান বাজার উপশাখার ইনচার্জ মেহেদী হাসান এ প্রসঙ্গে বলেন, এই বাসের সম্পূর্ণ মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন ড. এবিএম সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় গাড়ি পছন্দ করেছে, আইএফআইসি ব্যাংক সে অনুসারে অর্থ দিয়েছে। এর বেশী কিছু নয়। বাসে কি নাম বসবে সেটা তো আইএফআইসি ব্যাংক কতৃপক্ষ ঠিক করে দিবে না অবশ্যই, সেটি বিশ্ববিদ্যালয়ই মনিটরিং করেছে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে যখন থ্রিডি ছবি দেখানো হয়, সেখানে সব ঠিক ছিল। উদ্বোধনের আগে আমাকে নামের বানান ভুলের বিষয়টি জানানো হয়, যা কোনোভাবেই কাম্য নয়। আমি বাসটির বানান ঠিক না করা পর্যন্ত শিক্ষার্থী পরিবহনে ব্যবহারের অনুমতি দিইনি।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9