ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাদ ধসে আহত ১৮

১৩ মার্চ ২০১৯, ১০:২৭ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে © সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-মামুন জানান, নির্মাণাধীন ১২ তলা ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করে ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এ সময় ছাদে থাকা ১৮ শ্রমিক পড়ে গিয়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া ১৮ শ্রমিককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হলে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬