© টিডিসি ফটো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে ‘সাস্টসিসি অর্গানাইজিং উইক ট্যালেন্ট হান্ট’ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে সাংগঠনিক সপ্তাহ থেকে তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার তিনটি ধাপ শেষে সর্বোচ্চ স্কোরধারীদের মধ্য থেকে সাস্টসিসি ট্যালেন্ট অফ দ্যা ইয়ার ঘোষণা করা হবে বলে জানান সংগঠনের সভাপতি শাহরিয়ার উদ্দিন। তিনি বলেন, রিটেনটেস্ট, ভাইবা, ওপেন গ্রুপ ডিসকাশন এই তিনটি ধাপে প্রতিযোগিতা সম্পন্ন হয়। গত ৮ ও ৯ মার্চ প্রথম দু’টি ধাপ অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার প্রশ্ন ৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ছিল যা- আইকিউ টেস্ট, সাইকোলজি, স্পেলিং এরর, জেনারেল নলেজ, এনালাইটিকেল এবিলিটি। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারীদের কথা বলার ধরন এবং ভাষার দক্ষতার উপরগুরুত্ব আরোপ করা হয়।
প্রথম দুই ধাপে ৩৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্য থেকে বাছাইকৃত ৮০জনকে ১২ই মার্চ নিয়ে শেষ রাউন্ড ওপেন গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়। ৩টি ধাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফলের ওপর ভিত্তি করে খুব শীঘ্রই সাস্টসিসি ট্যালেন্ট অফ দ্যা ইয়ার ঘোষণা করা হবে বলে জানান তিনি। যারা সাস্টসিসি ট্যালেন্ট অফ দ্যা ইয়ার মনোনীত হবেন তাদের জন্য সাস্টসিসি’র পক্ষ থেকে থাকবে শিক্ষামূলক বই, ক্রেস্ট, সার্টিফিকেট এবং গালা ডিনারের আয়োজন।
শাহরিয়ার উদ্দিন আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫দিনব্যাপী চলমান সাংগঠনিক সপ্তাহে ৫৬৬জন মেম্বার রিক্রুট করে সাস্ট ক্যারিয়ার ক্লাব। নবীনদেরকে ভালো একটা কম্পিটিশনে অংশগ্রহণের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণে উদ্ভুদ্ধ করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
উল্লেখ্য, ‘স্টেপস ট্যুয়ার্ড ইউর ড্রিম’ এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেও ক্যারিয়ার উন্নয়নে ও বিকাশ লাভে ক্যারিয়ার ক্লাব সর্বদাবদ্ধ পরিকর, যার প্রমান ক্যারিয়ার ক্লাব এর আগেও দিয়েছে। ক্যাম্পাসে ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার আয়োজনের দ্বারা শিক্ষার্থীদেও মনে আস্থা অর্জনের মাধ্যমে তার সুনাম অক্ষুন্ন রেখে চলেছে।