শাবিপ্রবিতে স্পীকার্স ক্লাবের নবীনবরণ সম্পন্ন

১২ মার্চ ২০১৯, ০৯:৪৩ PM
স্পীকার্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠন

স্পীকার্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠন © হাবিবুর রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পীকার্স ক্লাবের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মারজানা হক, সহ-গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আলমগীর তৈমুর, সিএসই বিভাগের প্রভাষক মেহেদী হাসান নাহিদ, সাধারণ সম্পাদক কামরান হোসেন, সাবেক সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাক, সাবেক সহ-সভাপতি ফারজানা ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনে আগত প্রায় ৩শতাধিক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের কার্যক্রমের সাথে যুক্ত হয়ে নিজেদের মন-মানসিকতাকে বিকশিত করবে। এছাড়া এখন থেকেই উন্নত ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে ভবিষ্যতে দেশের একজন প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান বক্তারা। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিজেকে দক্ষ করে তুলতে স্পীকার্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে।

এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, সাবেক যুগ্ম-সম্পাদক মুনকির ইয়ামিন বাপ্পী, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুমসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।

প্রসঙ্গত, ‘কাম হিয়ার স্পীক বেটার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৫ সালের ১ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে 'শাহজালাল ইউনিভার্সিটি স্পীকার্স ক্লাব’ নামে এ সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মশালা, সেমিনার, স্পীকার্স হান্টসহ প্রতি বৃহস্পতিবার নিয়মিত স্পীকিং সেশন পরিচালনা করে আসছে।

উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আই…
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক কে এই কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬