রুয়েটে ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়াম

০৫ মে ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৬ PM
‘জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়াম

‘জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়াম © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আজ সোমবার শিক্ষক, শিক্ষার্থী ও কারিগরি কর্মকর্তাদের অংশগ্রহণে ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার ( ৫ মে ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এই সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) এর রেক্টর মোহাম্মদ আলাউদ্দীন ও বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। 

সিম্পোজিয়ামে বক্তারা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন কেবল দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য নয়, বরং টেকসই উন্নয়নের পথনির্দেশক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গবেষণা ও উন্নয়ন খাতকে অধিকতর শক্তিশালী করতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার এবং শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, শক্তির দক্ষ ব্যবহার ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে তরুণ গবেষকদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। 

সিম্পোজিয়ামে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অধীনে ইনোভেশন বিভাগের পরিচালক ড. হাছান মাহমুদ, রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর মোর্শেদ এবং যন্ত্রকৌশল বিভাগের মাস্টার্সের ছাত্র রিসার্চ অ্যাসিসটেন্ট মো. তারিকুল ইসলাম।

ট্যাগ: রুয়েট
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬