ইলন মাস্কের নট আ বোরিং প্রতিযোগিতায় আবিপ্রবির রাফিদ

১৮ মার্চ ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
রাফিদ রাইয়ান

রাফিদ রাইয়ান © সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীরা যে বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনে পিছিয়ে নেই, তা প্রমাণ দিয়ে যাচ্ছেন অনেক তরুণ। আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের প্রথম অর্ধবর্ষের শিক্ষার্থী রাফিদ রাইয়ান অংশ নিতে যাচ্ছেন ইলন মাস্কের ‘নট আ বোরিং কম্পিটিশনে’।

টিম বোরড টানেলারসের মিডিয়া অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন রাফিদ রাইয়ান।

এ ব্যাপারে রাফিদ বলেন, ২০২৩ সালে আমরা টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্রে অংশগ্রহণ করেছিলাম, যেখানে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগিতা করেছিলাম এবং আমাদের উদ্ভাবনের জন্য ‘রুকি অ্যাওয়ার্ড’ পেয়েছি।

তিনি আরও বলেন, গত বছর ধরে আমরা উন্নত দক্ষতার সঙ্গে আমাদের টানেলিং মেশিনকে পরিমার্জন করেছি। আমরা গ্রামীণফোনের ‘চলো বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে স্পনসরশিপ পেয়েছি এবং এখন ২০২৫ সালের মার্চ মাসে চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত।

নিজেদের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে রাফিদ বলেন, আমরা বাংলাদেশকে টানেলিং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলিতে অংশ নিতে আরও বেশি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে চাই।

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬