পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুল, সম্পাদক জনি

১৪ মার্চ ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM
সভাপতি জাহিদুল ইসলাম রাতুলকে ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি

সভাপতি জাহিদুল ইসলাম রাতুলকে ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি © টিডিসি সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির দায়িত্বপ্রাপ্ত জাহিদুল ইসলাম রাতুল ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, ‘কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সহ-সভাপতি সাকির আহমেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সর্বদা চেষ্টা করবো এবং ক্যাম্পাসে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য সকলের সাথে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ।’

সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবো।’

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬