যবিপ্রবিতে ‘উন্নত মম শির’র উদ্যোগে গণ-ইফতার

১৪ মার্চ ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM

© টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘উন্নত মম শির’র উদ্যোগে গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক শিক্ষক, ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। 

গণ-ইফতারে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ইঞ্জি. ড. মোঃ আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ "দ্যা সায়েন্স অব ফাস্টিং: ইনসাইট ফরম সুন্নাহ এন্ড মডার্ন মেডিসিন" এর উপর আলোচনা করেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ রুহুল আমিন।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬