৩২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

১৪ মার্চ ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM

© টিডিসি সম্পাদিত

মাহে রমাদান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ উপলক্ষ্যে টানা ৩২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার (১৪ মার্চ) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির সময় ক্যাম্পাসে কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ের পর কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। 

আরো পড়ুন: রুয়েটে ভর্তির তারিখ ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, টিনশেড ও অন্যান্য স্থানগুলো সন্ধ্যা ৬টার পর ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রশাসনিক ভবন ও অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশ সীমিত থাকবে, তবে বিশেষ অনুমতি সাপেক্ষে প্রয়োজনে অনুমোদন নেওয়া যাবে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে রাত ৯টার পর প্রবেশ নিষিদ্ধ থাকবে। ছুটির সময় ছাত্রাবাসে অবস্থানের প্রয়োজন হলে প্রশাসনের অনুমোদন নিতে হবে। 

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬