শেষ হলো বুটেক্স ভর্তি পরীক্ষা 

০৭ মার্চ ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
বের হচ্ছেন পরীক্ষার্থীরা

বের হচ্ছেন পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এবারের লিখিত ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২৭৩ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসনপ্রতি লড়েছেন প্রায় ১৫ জন শিক্ষার্থী। এর আগে আবেদনের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীর তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। 

ভর্তি প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা এবং সকল হলের ইন্টারনেট ওয়াই-ফাই সেবা ৩৩ ঘণ্টা বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁস ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়। 

এবারের শিক্ষাবর্ষে মোট ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

ট্যাগ: বুটেক্স
সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত
  • ১১ জুলাই ২০২৬
কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই ভর্তি পরীক্ষা সমতাকরণ করতে…
  • ১১ জুলাই ২০২৬
ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা আমরা: লামিন ইয়ামাল
  • ১১ জুলাই ২০২৬
হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়…
  • ১১ জুলাই ২০২৬
তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ‘ধুলোমাখা আয়না’ পেল ২৮ পুরস্কার
  • ১১ জুলাই ২০২৬
বেড়িবাঁধের ব্লকে আটকে ছিল মরদেহ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence