কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

০৩ মার্চ ২০২৫, ১১:১৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
কুয়েট লোগো

কুয়েট লোগো © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা নগরীর খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। 

আজ সোমবার (৩ মার্চ) উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করে নিরাপত্তা চেয়েছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও নির্বাহী প্রকৌশলী (পুর) মো. গোলাম কিবরিয়া। 

জানা গেছে, কুয়েটের একটি ভবনের ছাদের ওয়াটারপ্রুফিংয়ের কাজে ১০ শতাংশ থেকে বাড়িয়ে লাভ আরও বেশি নির্ধারণের কথা বলেছিলেন ওই ঠিকাদার। এ নিয়ে প্রকৌশলীদের তিনি হুমকি দেন খুলনা নগরীর খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

লিখিত অভিযোগে দুই নির্বাহী প্রকৌশলী বলেন, ওয়াটারপ্রুফিংয়ের কাজের দর প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজারদরের সঙ্গে সরকারি নিয়মে ভ্যাট, আইটি ও ১০ শতাংশ প্রফিট বা লাভ (পূর্বনির্ধারিত) যুক্ত করে নির্ধারণ করেন। 

লিখিত অভিযোগে আরো বলেন, ৃঠিকাদার সোহাগ ১০ শতাংশ লাভ কেন যুক্ত করে দর নির্ধারণ করা হয়েছে, তাঁকে আরও বেশি লাভ দিতে হবে বলে ফোনে প্রকৌশলী গোলাম কিবরিয়াকে জানান। এ কথা বলার পর প্রকৌশলী গোলাম কিবরিয়া অফিসে যোগাযোগ করতে বলেন। কিন্তু কোনো কথা না শুনে ফোনে প্রকৌশলী গোলাম কিবরিয়া ও শেখ আবু হায়াতকে গালাগাল ও মারধরের হুমকি দেন সোহাগ। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত বলেন, রোববার বিকেল ৩টার কিছু আগে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয়ে আমাকে ফোন দিয়ে বলে– ‘তুই চেয়ারের পরে বসে সবাইকে ১০ লাখ ২০ লাখ টাকার কাজ দিস। আমাকে দিয়েছিস টেন পারসেন্ট লাভে।’ এই বলে আমাকে যাচ্ছেতাই বলে গালাগাল করেন। পাঁচ মিনিট পর ফোন দিয়ে আমাকে দেখে ছাড়বেন, আমার বাড়ি আক্রমণ করবেন, ফুলবাড়িগেটে গেলে আমাকে দেখে নেবেন– এসব বলে হুমকি দেন। 

নিজের সাংগঠনিক পরিচয় ও প্রকৌশলীকে ফোন দেওয়ার কথা স্বীকার করেন মোল্লা সোহাগ। তিনি বলেন, আমার নেতার অর্ডার আছে– আমি কোনো জায়গায় কোনো টেন্ডারেও যাই না, কোনো ঠিকাদারিতেও নেই। আমার কোনো কাজ কুয়েটে চলে না। আমার ট্রেড লাইসেন্সই নেই, কাজ পরের কথা। আমি তাদের (প্রকৌশলী) ফোন দিয়েছিলাম, কথা হয়েছে, তবে কোনো হুমকি-ধামকি দেওয়া হয়নি।

প্রকৌশলীদের কার হয়ে ফোন দিয়েছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা আবু হায়াত ও গোলাম কিবরিয়াকে ফোন দিলে ভালোভাবে জানতে পারবেন।’ 

সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত
  • ১১ জুলাই ২০২৬
কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই ভর্তি পরীক্ষা সমতাকরণ করতে…
  • ১১ জুলাই ২০২৬
ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা আমরা: লামিন ইয়ামাল
  • ১১ জুলাই ২০২৬
হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়…
  • ১১ জুলাই ২০২৬
তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ‘ধুলোমাখা আয়না’ পেল ২৮ পুরস্কার
  • ১১ জুলাই ২০২৬
বেড়িবাঁধের ব্লকে আটকে ছিল মরদেহ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence