পবিপ্রবির এএনএসভিএম অনুষদের নতুন ডিন ড. জাহাঙ্গীর আলম

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম

অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দিয়েছেন।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. ফয়সাল কবিরের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি শেষ হবে। তাই অনুষদের প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলমকে ২৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম তার দায়িত্বকালীন পরিকল্পনা সম্পর্কে বলেন, আমার দায়িত্ব পালনকালে একাডেমিক কোনো সেশনজট যেন না থাকে, সে বিষয়ে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। পাশাপাশি সব পরীক্ষা যথাসময়ে গ্রহণ ও ফলাফল দ্রুত প্রকাশ নিশ্চিত করব।

তিনি আরও বলেন, আমাদের একাডেমিক ভবনে প্রজেক্টরের সমস্যা প্রায় সমাধান হয়েছে। তবে শ্রেণিকক্ষে সাউন্ড বক্স নেই, যা দ্রুত সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে অধ্যাপক ড. ফয়সাল কবিরকে অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয়।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬