যবিপ্রবিতে শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
শুক্রবার যবিপ্রবি শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে

শুক্রবার যবিপ্রবি শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতাহাতি ও ইট-পাটকেলের আঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ দুই পক্ষের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। 

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে রয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এক পক্ষে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের কমিটির নেতাকর্মীরা (যবিপ্রবি শিক্ষার্থী)। আরেক পক্ষে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের কমিটিতে থাকা যবিপ্রবি শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে এটি সংঘর্ষে রুপ নেয়।

আরো পড়ুন: ছাত্রলীগের নিয়ন্ত্রণে ১০০ টাকায় মিলত দু’বেলার খাবার, এখন মেলে তিন বেলা

এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন। দফায় দফায় সংঘর্ষেরর ঘটনা ঘটে। দু’পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেনও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

রাতেই যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আহতের দেখতে হাসপাতালে যান। তিনি বলেন, রাতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬