টাইমস হায়ার এডুকেশন : সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যবিপ্রবি

২৫ জানুয়ারি ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৫’-এর ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্স উভয় বিষয়েই দেশের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে।

বুধবার (২২ জানুয়ারি) টাইমস হায়ার এডুকেশন’র ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। 

প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ এবং ‘ফিজিক্যাল সায়েন্স’ উভয় বিষয়েই প্রথম স্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে ৬০১ থেকে ৮০০তম স্থান অর্জন করেছে যবিপ্রবি। র‍্যাঙ্কিংয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০১ থেকে ৮০০-এর মধ্যে থাকা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে ফিজিক্যাল সায়েন্স বিষয়ে ৬০১ থেকে ৮০০ অবস্থানের মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্কিং তালিকাটি প্রতিষ্ঠানের জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পাঁচটি প্রধান ডিসিপ্লিনের ওপর ভিত্তি করে দেওয়া হয়।

এ বছর ৯৭ টি দেশের ১৪৮৮টি প্রতিষ্ঠানের ১৮ টি পারফর্মেন্স সূচকের উপরে ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।

অপরদিকে লাইফ সায়েন্স র‍্যাঙ্কিং তালিকাটি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব, পরিবেশবিদ্যা, পৃথিবী ও সমুদ্রবিজ্ঞান ডিসিপ্লিনের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়।

ব্যাংক এশিয়া নিয়োগ দেবে এটিএম অপারেশনস অফিসার, আবেদন ২৩ জুল…
  • ১১ জুলাই ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকে পড়াশোনার সুযোগ কানাডায়, কর…
  • ১১ জুলাই ২০২৬
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা বন্ধের কারণ জানাল যুক্তরাষ্ট…
  • ১১ জুলাই ২০২৬
বাসের সিটে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেত…
  • ১১ জুলাই ২০২৬
জাতীয় গবেষণা রিপোজিটরি: বাংলাদেশের গবেষণায় নতুন দিগন্ত
  • ১১ জুলাই ২০২৬
২৫ বছরেই না ফেরার দেশে বিশ্বকাপ খেলা তরুণ ফুটবলার 
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence