সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন শাবিপ্রবির অধ্যাপক নিজাম উদ্দিন

১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন

অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন © ফাইল ফটো

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। উপাচার্য পদে যোগদানের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

একইদিনে আরেক প্রজ্ঞাপনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
  • ১২ জুলাই ২০২৬
ঢাবির আট বিভাগ তিনটি করার প্রস্তাব থেকে সরল প্রশাসন
  • ১২ জুলাই ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
  • ১২ জুলাই ২০২৬
ছয় মাসে দেশে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৬০ শিক্ষার্থী
  • ১২ জুলাই ২০২৬
সাইরেন বাহরাইনে, কাতারে সর্বোচ্চ সতর্কতা-সবাইকে ঘরে থাকার ন…
  • ১২ জুলাই ২০২৬
কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence