র‍্যাগিং করায় চুয়েটের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিং করায় ১১ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তারা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ ওঠে।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। এ জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা এই ছয় মাস কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি পর্যালোচনা শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

চুয়েটে র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু মাহদী চৌধুরী বলেন, ‘র‍্যাগিংয়ের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আরেক শিক্ষার্থী আতফান বিন নূর বলেন, নিজের বাসা ছেড়ে নতুন ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের এমনিতেই বেশ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে র‍্যাগিংয়ের মতো অমানবিক কার্যক্রম নবীন শিক্ষার্থীদের আতঙ্ক বাড়িয়ে দেয়।

৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
রাজধানীতে ফ্ল্যাটে স্নাতক পড়ুয়া ছাত্রীর লাশ, আরেক বাসায় ঝুঁ…
  • ৩০ মার্চ ২০২৬
ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট আজও বাতিল
  • ৩০ মার্চ ২০২৬
উদ্বোধনের দিনেই স্কুল ফিডিংয়ের খাবার পায়নি লাখো শিক্ষার্থী…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence