সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে পে-স্কেল, সেপ্টেম্বরেই কার্যকর

২৮ আগস্ট ২০২৬, ০২:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০২:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত প্রস্তাবিত নতুন পে-স্কেল আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সবুজ সংকেত মিললে আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই (সেপ্টেম্বরের শুরুতে) প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র।

জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সোমবারের বৈঠকে এটি এজেন্ডাভুক্ত করার প্রক্রিয়া চলছে। অনুমোদন পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার কত নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা কিছু জানাননি।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান যে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত ধাপে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হবে। একই কথা জানিয়েছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি উল্লেখ করেছিলেন, নবম বেতন কমিশনের কাজ শেষ হওয়ামাত্রই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

প্রসঙ্গত, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের সচিব কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ দাখিল করেছে। সূত্র মতে, ১ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে কমিটি, যা দুই ধাপে বাস্তবায়িত হবে—প্রথম বছরে মূল বেতন এবং পরবর্তী বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করা হবে।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬