বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে-স্কেলের গেজেট  

২৮ আগস্ট ২০২৬, ০২:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (নবম পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন পেলে আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুতই এটি ঘোষণা হতে যাচ্ছে। এর আগে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও নতুন বেতন কাঠামো প্রস্তুতের কাজ ত্বরান্বিত করার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের সচিব কমিটি ইতিমধ্যে প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এই কাঠামোটি দুই ধাপে বাস্তবায়িত হতে পারে; যেখানে প্রথম বছরে বর্ধিত মূল বেতন এবং পরবর্তী বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বরাদ্দেও নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের প্রতিফলন দেখা গেছে।

যেখানে বেতন-ভাতা খাতে ৮৯,৮৩৬ কোটি টাকা এবং পেনশনসহ মোট ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী ১ জুলাই থেকে ধাপে ধাপে এই বেতন স্কেল কার্যকরের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর তা বাস্তবায়নের রূপ পেতে যাচ্ছে।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬