রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের পরিচালক হলেন নোবিপ্রবি উপাচার্য

২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM

© লোগো

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের (আরপিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদে মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ প্রেরিত এক পত্রে এ মনোনয়ন বিষয়ে জানানো হয়।

আরপিজিসিএল রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন পরিচালিত একটি বৃহৎ গ্যাস কোম্পানি যা তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। প্রতিষ্ঠানটি এলএনজি সংক্রান্ত টার্মিনাল ডেভেলপমেন্ট, এলএনজি আমদানি, রিগ্যাসিফাই ও জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহকরণ, এনজিএল ও কনডেনসেট প্রসেসিং ও বিপণনসহ কনডেনসেট হ্যান্ডলিংসহ সিএনজিতে রূপান্তর সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ ও সাংবাদিক হেনস্তা: তদন্ত প্রত…
  • ২৮ আগস্ট ২০২৬
হিমালয়ের হিমবাহে দ্রুত ক্ষয়, বাড়ছে বন্যা-ভূমিধসের ঝুঁকি
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হলের ছাদ ধস, আতঙ্কে শিক্ষ…
  • ২৮ আগস্ট ২০২৬
নওগাঁয় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২৮ আগস্ট ২০২৬
গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার গ্লোবাল হাব করতে চাই- উপাচার্য
  • ২৮ আগস্ট ২০২৬
চিকিৎসক নন—তবু অস্ত্রোপচার করেন, প্রেসক্রাইব করেন নিষিদ্ধ ও…
  • ২৮ আগস্ট ২০২৬