চাঁবিপ্রবিতে ৩ দিনের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

০২ নভেম্বর ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
চাঁবিপ্রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

চাঁবিপ্রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় ৩ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য ড. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়। এরপর প্রায় ২৮ দিন পেরিয়ে গেলেও উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক, প্রশাসনিক ও ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। 

এতদিন ধরে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাস কার্যক্রমে ফিরতে চায় বলে জানান তিনি।

আরো পড়ুন: ৭ কলেজ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল ঢাবি

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় নতুন ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। যে কারণে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে আছে। যতদ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হোক। আর তিন কার্যদিবসের মধ্যে কোনো ফলাফল না পেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তারা।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল হাসান ও তাহমিদ, আইসিটির মো. নেহাল, মাহমুদুল হাসান, ফ্যালকন সৌরভ, নাফিউল ও বিবিএ’র আহসান হাবীব।

আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬