হৃদরোগে আক্রান্ত হয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৪ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
মো. মোস্তফা তারেক

মো. মোস্তফা তারেক © সংগৃহৃীত

নোয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. মোস্তফা তারেক (২৪) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ফুটবল খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের নিজ কক্ষে ফেরেন তারেক। একটু পরে বুকে ব্যাথা অনুভব করলে এবং অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মোস্তফা তারেক শিক্ষা প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার আলাদাতপুর গ্রামে। পরিবারে তিনি বড় ছেলে ছিলেন এবং তার একমাত্র ছোট বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারেকের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধবসহ বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। 

নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তারেকের মৃত্যু হয়েছে।

তারেকের মৃত্যুর খবরে শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম বলেন, তারেক খুবই আন্তরিক ও ভদ্র ছেলে ছিলো। আমি তাকে বিভিন্ন সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন সৃজনশীল কাজ করতে দেখেছি। তার এই অকাল মৃত্যুতে আমরা পুরো শিক্ষা প্রশাসন পরিবার শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬