রুয়েটে ক্লাস শুরুর প্রথম দুই সপ্তাহ অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) © সম্পাদিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সকল বিভাগে ২০২৩-২০২৪ সেশনের ক্লাস শুরুর পর কোনো শিক্ষার্থী প্রথম দুই সপ্তাহ বা ১০ শিক্ষা দিবস অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিলের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। আজ বুধবার (৩০ অক্টোবর) রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী জানিয়েছেন, প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার পর কোন শিক্ষার্থী প্রথম ১০ শিক্ষা দিবস বা প্রথম দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গন্য হবে। কাজেই প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে শুরু থেকে নিয়মিত দৈনন্দিন রুটিন অনুযায়ী ক্লাস করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে গত ২৮ অক্টোবর থেকে।

এর আগে গত ২৮ অক্টোবর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষে  (২০২৩ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশনে রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস অর্থাৎ দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করার বিষয়টি জানান।

আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬