গ্রামীণ নারীর ক্ষমতায়নে কাজ করবে পবিপ্রবি 

৩০ অক্টোবর ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
 সেমিনারে প্রধান অতিথি বক্তব্য দেন উপাচার্য কাজী রফিকুল

সেমিনারে প্রধান অতিথি বক্তব্য দেন উপাচার্য কাজী রফিকুল © টিডিসি

গ্রামীণ নারীর ক্ষমতায়নে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কাজ করবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির উপাচার্য কাজী রফিকুল। তিনি বলেন, ‘গ্রামীণ নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারব, তাদের ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ায় আমরা কাজ করব।’ 

বুধবার (৩০অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নজরুল স্মৃতি সংসদ -এন‌এস‌এস এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

‘গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি’ এ প্রতিপাদ্যে সেমিনার ও এক বনার্ঢ্য র‌্যালির মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পালিত হয়েছে ‘বিশ্ব গ্রামীণ নারী দিবস -২০২৪। 

আরও পড়ুন: ক্যাম্পাসে পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে কোপাল দুর্বৃত্তরা

জার্মপ্লাজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহাবুব রব্বানী'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস‌এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, রেজিস্টার প্রফেসর ড. মামুন অর রশিদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন ও এন‌এস‌এসের পরিচালক সাহাবুদ্দিন পান্না প্রমুখ। 

আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬