যবিপ্রবির শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পরীক্ষা হলের সামনে থেকে তুলে নিয়ে নির্যাতন ও বেধড়ক মারধরের ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের মাস্টার্সের সাবেক শিক্ষার্থী মো. শাহিনুর রহমান গত রবিবার (২৭ অক্টোবর) যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান, সাবেক সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, বিশ্ববিদ্যালয়ের মসিয়ূর রহমান হলের ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব কুমার দে শান্ত, সাবেক সহ-সভাপতি আল মামুন শিমন, ছাত্রলীগ কর্মী মাসুদুর রহমান রনি, মো. হাসান মাহমুদ শুভ এবং আব্দুল হালিম শাহ। এরমধ্যে তানভীর ফয়সাল সম্পর্কে এস এম শামীম হাসানের ভাগ্নে হন।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা জোরপূর্বক যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৩১৬ ও ৩১৭ নং কক্ষ দখল নিতে ছাত্রদের তাড়িয়ে দেওয়ার জন্য নানাভাবে নির্যাতন করতেন। একই উদ্দেশ্যে ২০১৬ সালের ১৬ জুন আনুমানিক দুপুর ২টার সময় আসামিরা লোহার রড, জিআই পাইপ ও হকিস্টিক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় তলার পরীক্ষা কক্ষের সামনে থেকে তাঁকে জোরপূর্বক ধরে নিয়ে যান।

এজাহারে আরও বলা হয়, তারা পর্যায়ক্রমে ওই হলের ৩১৭ ও ৩২০ নং রুমে তাঁকে নিয়ে হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও প্রক্টর বিষয়টি পুলিশকে জানান। এরপর বিকেল সাড়ে ৫টার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। বর্তমানে অনুকূল পরিবেশ হওয়ায় আট বছর পর তিনি যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে এ মামলা দায়ের করেছেন।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence