পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবি অধ্যাপক শহীদুল ইসলাম

২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম © টিডিসি ফটো

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।

৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নি…
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব
  • ২৮ আগস্ট ২০২৬
ডুবন্ত শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দুই জমজ বোনের, মারা গেলেন …
  • ২৮ আগস্ট ২০২৬
‘রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি’
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে গোসলে নেমে একসঙ্গে প্রাণ গেল ৫ শিশুর
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দিতে হবে 
  • ২৮ আগস্ট ২০২৬