চুয়েটের সাবেক শিক্ষার্থী তামিম হত্যায় জড়িতদের শাস্তির দাবি উপাচার্যের

১১ অক্টোবর ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী তামিম হত্যায় জড়িতদের আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। শুক্রবার (১১ অক্টোবর) চুয়েটের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ইইই বিভাগের ০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তানজিল জাহান ইসলাম (তামিম) এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয়। তিনি শোকাহত পরিবার, সহকর্মী, সহপাঠীদের প্রতি চুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

একইসাথে বিজ্ঞপ্তিতে এই হত্যায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি চুয়েটের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয় জোর দাবি জানান।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিক তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি ডেভেলপার কোম্পানির লোকজনের বিরুদ্ধে। নিহত তামিম বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা ছিলেন।

ট্যাগ: চুয়েট
ডিলারশিপ পেল ছাত্রদল নেতার প্রতিষ্ঠান, প্রতিবাদ জানিয়ে বিএন…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রত…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের
  • ১৪ অক্টোবর ২০২৬
শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ…
  • ১৪ অক্টোবর ২০২৬