বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ চুয়েট

১০ অক্টোবর ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সম্প্রতি প্রকাশিত এ র‌্য্যাঙ্কিং-এ দেখা যায়, বিশ্বের ১০০১-১২০০ বিশ্বিবদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। টাইমস হায়ার এডুকেশন এ তালিকা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের বিষয়ে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়াঁ বলেন, ‘শিক্ষা-গবেষণার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি সারা বছর নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এ র‌্যাঙ্কিংয়ে আমাদের অগ্রগতি প্রতিফলিত হয়েছে। আমরা সামনের দিনে আরো এগিয়ে যেতে সচেষ্ট আছি।’

এদিকে এ ব্যাপারে চুয়েটের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয় বলেন, টাইম হায়ার এডুকেশন কর্তৃক প্রদত্ত এ স্বীকৃতি আমাদের আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। শিক্ষা-গবেষণার অগ্রগতির ধারাবাহিকতা রাখতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 

আরো পড়ুন: বুটেক্স শিক্ষক পরিচয়ে শিক্ষার্থী-অভিভাবকদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দর পরিবেশে যাতে শিক্ষা-গবেষণা এগিয়ে যেতে পারে সেজন্য দক্ষ শিক্ষক ও বিশ্বমানের ল্যাব ইকুইপমেন্ট আছে জানিয়ে তিনি বলেন, আমরা শিক্ষকদের অধিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছি, এর ফলস্বরূপ আগামীতে বিশ্ব র‌্যাঙ্কিং-এ আরো ভালো স্কোর আসবে বলে আমি আশাবাদী।

উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে নতুন দিগন্তঃ বাংলাদেশ অ্যাক্রেড…
  • ২৮ আগস্ট ২০২৬
ঝুমুর নাচে মুখর জাবি, শেষ হলো কারাম উৎসব
  • ২৮ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলী…
  • ২৮ আগস্ট ২০২৬
খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিশেষ চার্টার্ড ফ্লাইটে যাবে ১০…
  • ২৮ আগস্ট ২০২৬
তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাবিতে মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’ প্রশ…
  • ২৮ আগস্ট ২০২৬