টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দেশসেরা যবিপ্রবি

০৯ অক্টোবর ২০২৪, ১১:০১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM

© লোগো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার প্রকাশ হওয়া ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৫’ থেকে এ তথ্য জানা যায়। 

র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে আছে বাংলাদেশের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ওঠে আসে। বিশ্ববিদ্যালয়গুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি সবচেয়ে বেশি ভালো করেছে গুণগত গবেষণায়। 

এদিকে, আজ বিকেলে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি মর্যাদাপূর্ণ অবস্থান করে নেওয়ায়, যবিপ্রবির সকল শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, মর্যাদাপূর্ণ এ ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে। আমাদের পরবর্তী লক্ষ্য হলো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থান করে নেওয়া। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং করে থাকে। বিশ্বের অন্যতম র‌্যাঙ্কিংয়ে ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২ হাজারটির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে তালিকা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানানো হয়।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence