‘পদত্যাগ করব না’ বলা চাঁবিপ্রবির সেই উপাচার্যকে অব্যাহতি দিল সরকার

০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
অধ্যাপক ড. মো. নাছিম আখতার

অধ্যাপক ড. মো. নাছিম আখতার © ফাইল ফটো

‘নিজ থেকে পদত্যাগ করব না’ বলা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই অব্যাহতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার নিমিত্ত অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক মুল পদে যোগদানের সদয় অনুমতি প্রদান করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্য ড. নাছিম আখতারের পদত্যাগের দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে আলটিমেটাম দেয়ার পরও পদত্যাগ না করায় ক্যাম্পাসের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।

তবে সেসময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করবেন কি না -এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেছিলেন, যারা আন্দোলন করছেন, তারা যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। তবে আমার মনে হয় না পদত্যাগের মতো কিছু ঘটেছে। আমাকে সরকার নিয়োগ দিয়েছে।

নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রত…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের
  • ১৪ অক্টোবর ২০২৬
শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
কাল সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা
  • ১৪ অক্টোবর ২০২৬