শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর

০৮ অক্টোবর ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
শাবিপ্রবি

শাবিপ্রবি © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম বর্ষের (২০২৩-২৪) ক্লাস আগামী ৩ নভেম্বর শুরু হবে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৭৭তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম।

উপ-উপাচার্য  বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন হবে। অতিথির বিষয়টি ঠিকঠাক হলে অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারিত হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টা কিংবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে অতিথি হিসেবে রাখার জন্য আমরা চেষ্টা করছি। ওরিয়েন্টেশনের পর ৩ নভেম্বর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে।’

আরও পড়ুন: চুয়েট-কুয়েট-রুয়েটের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

রেজা সেলিম আরও বলেন, চূড়ান্ত ভর্তি ওরিয়েন্টেশনের তারিখের ওপর নির্ভর করছে। যে তারিখে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে, এর দুই দিন আগে থেকে চূড়ান্ত ভর্তি নেওয়া হবে। এতে নবীন শিক্ষার্থীদের বাসা থেকে আবার আসা-যাওয়া করা লাগবে না। ভোগান্তি কম হবে।

নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রত…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের
  • ১৪ অক্টোবর ২০২৬
শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
কাল সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা
  • ১৪ অক্টোবর ২০২৬