আট দিনের ছুটিতে যাচ্ছে বশেফমুবিপ্রবি

০৮ অক্টোবর ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আট দিনের ছুটি ঘোষণা করেছে। সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এস এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া অফিসের জন্য ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬