শেখ হাসিনার জন্মদিনে নোবিপ্রবিতে কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
শেখ হাসিনার কুশপুত্তলিকা

শেখ হাসিনার কুশপুত্তলিকা © টিডিসি রিপোর্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শেখ হাসিনার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ কর্মসূচি আয়োজন  করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরজমিনে দেখা যায়, সালাম হলের সামনে লোহার খুঁটিতে শেখ হাসিনার ছবি সম্বলিত একটি কুশপুত্তলিকায় সাধারণ শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করছেন। এসময় শিক্ষার্থীরা ‘শেখ হাসিনার গালে গালে, জুতা মারো তালে তালে’, শেখ হাসিনার চামড়া, তুলে নিবো আমরাসহ নানা স্লোগান দেন। একদল শিক্ষার্থী জুতা নিক্ষেপ শেষে কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে উল্লাস করে।

এ কর্মসূচির আয়োজক জাহিদুল ইসলাম হাসান বলেন, একটা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য যা যা করার দরকার স্বৈরাচার হাসিনা তার সবটুকুই করেছে। মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বজন হারানোর বেদনাকে পুঁজি করে গত ১৭ বছর বাংলাদেশকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে।  স্বৈরাচারের জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেভাবে খুনি হাসিনার কুশপুত্তলিকা দাহ করেছে এবং জুতা নিক্ষেপ করেছে। 

তিনি আরো বলেন, আমি মনে করি আগামীর বাংলাদেশের জন্য এটি একটি বার্তা হয়ে থাকবে। জুলাইয়ের আন্দোলনে শহীদ হওয়া শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই স্বৈরাচার হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানাই।

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬