ক্লাসে ফেরার বিষয়ে প্রশাসনের সাথে বৈঠকে বুয়েট শিক্ষার্থীরা

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM

© সংগৃহীত

বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে  গত মঙ্গল ও বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ও শুক্রবার বুয়েটে সাপ্তাহিক ছুটি ছিল। আজ শনিবার বুয়েট প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষার্থীরা। তাঁরা ক্লাস-পরীক্ষায় কবে ফিরবেন, সে বিষয়ে এই আলোচনায় সিদ্ধান্ত হবে।

বুয়েটের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ডাকে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা। সে দিন বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁদের দাবিগুলো উপস্থাপন করে। তাঁদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করে বুয়েট কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দেওয়া অভিযোগের তালিকায় যে ৫৫ জনের নাম ছিল, তার বাইরেও বেশ কয়েকজনের আসন বাতিল করা হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

বুয়েটে ২০১৯ সালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। এরপরও কিছু শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্লাস বয়কট করছে শিক্ষার্থীরা।   

সার্বিক বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত হবে। আলোচনায় ঠিক হবে, তাঁরা কবে ক্লাসে ফিরবেন। শিক্ষার্থীরা খুব দ্রুতই ক্লাসে ফিরবেন বলে আমরা আশা করছি।’

তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬