পবিপ্রবি শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখার অনুরোধ

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পরিচয়পত্র হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে প্রক্টরিয়াল দলের নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা, মাদক সেবন, মাঠে ফুটবল খেলা, ওয়াইফাই ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সব কাজে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা না করার জন্য বলা হয়েছে। 

আরো পড়ুন: চবি শিক্ষার্থীদের হল থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ কর্তৃপক্ষের

প্রসঙ্গত, গত ৮ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইকোনমিকস অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল বাশার খান।

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
  • ৩০ জুন ২০২৬
সুপারসাব মার্টিনেল্লির গোলে আনচেলত্তির ‘বাজিমাত’
  • ৩০ জুন ২০২৬
একেবারে শেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিল ব্রাজিল!
  • ৩০ জুন ২০২৬
নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
  • ৩০ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জাদুকরী শট পোস্টে, নিশ্চিত গোলের হাত থেকে বাঁচল…
  • ৩০ জুন ২০২৬
গোল করে ক্যাসেমিরোর ‘সিক্স-সেভেন’ সেলিব্রেশন!
  • ৩০ জুন ২০২৬