পবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে অধ্যাপক জামাল হোসেন

১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন

অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় এর অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৯ আগস্ট জারিকৃত পত্রের আলোকে বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক এ দায়িত্ব প্রদান করা হয়। 

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, জ্যেষ্ঠ অধ্যাপক মো. জামাল হোসেন এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬