সাপোর্ট সার্ভিসের সম্মানী প্রত্যাখ্যান বুটেক্সের সহকারী পরিচালকের

১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সাপোর্ট সার্ভিসের সম্মানী প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সহকারী পরিচালক (পাবলিক রিলেশন) মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আবেদনপত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

উপাচার্যকে ফ্যাসিবাদের অনুসারী আখ্যা দিয়ে আবেদনপত্রে শফিকুল উল্লেখ করেন, তিনি সিন্ডিকেট, সিলেকশন কমিটি, অর্থ কমিটিসহ বিভিন্ন সভার সাপোর্ট সার্ভিসের সম্মানী পেয়ে থাকেন। উপাচার্যের অধীনে বিভিন্ন কাজে সম্পৃক্ততা থেকে নিজেকে বিরত রেখেছেন এবং অসহযোগ আন্দোলনের একজন অগ্রসৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিগত সময়ে উপাচার্যের করা বিভিন্ন কর্মকাণ্ডের সাপোর্ট সার্ভিস থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন এবং সাপোর্ট সার্ভিসের সম্মানী প্রদান  না করার অনুরোধ জানান। 

আরও পড়ুন: বুয়ার নামে ভুয়া বিলসহ ১৫ অভিযোগের ব্যাখ্যা দিতে বুটেক্স উপাচার্যের সংবাদ সম্মেলন

বুটেক্স

প্রসঙ্গত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের বিরুদ্ধে কোষাগার থেকে বিভিন্ন সময়ে অর্থ নেওয়া, নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রীকে অর্থ প্রদান, বিরোধী মত দমন, ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করাসহ বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ উঠেছে। যদিও রবিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬