‘ফ্যাসিবাদের দালাল ছাত্রলীগ যেরুপে আসুক শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে’

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM

© সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগসহ সকল অপশক্তির প্রত্যাবর্তন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, “ফ্যাসিবাদের দালাল ছাত্রলীগ যেরূপেই আসুক না কেন আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবো।”

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় জুমার নামাজের পর পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক মিলনায়তনের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী মো: আশরাফুল ইসলাম নোমানীর সঞ্চালনায় একই অনুষদের জাহিদুল ইসলাম জাহিদ, কৃষি অনুষদের জাভেদ রহমান অঙ্কন, আইন ও ভূমি প্রশাসন অনুষদের আব্দুল আজিজ এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

এসময় মো: ফরিদুল ইসলাম বলেন, “স্বৈরাচারের পতনের পর আমরা আয়নাঘর দেখছি এবং গুম-খুনের ঘটনা সামনে আসতে শুরু করছে। এখন আমরা বুঝতে পারছি, হাসিনা কত বড় সৈরাচার শাসক ছিল। আমাদের ১৬ বছরের জুলুম, নির্যাতন, আগ্রাসন ভুলে গেলে চলবে না। আমরা এ সকল জুলুম ও আগ্রাসনের জোর বিচারের দাবি জানাচ্ছি” 

হাফেজ মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now