হাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. জাহাঙ্গীর, হিসাব পরিচালক ড. এরফান

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
অধ্যাপক এরফান আলী খোন্দকার (বায়ে) এবং অধ্যাপক জাহাঙ্গীর কবির (ডানে)

অধ্যাপক এরফান আলী খোন্দকার (বায়ে) এবং অধ্যাপক জাহাঙ্গীর কবির (ডানে) © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রশাসনিক দুটি পদে এসেছে নতুন মুখ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির। 

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) মো. মজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইদিনে হিসাব শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. এরফান আলী খোন্দকার। আরেক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাবির নতুন ভিসি কামরুল আহসান, কে এই অধ্যাপক? 

এর আগে, গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনার জন্য ডিনদের সভায় কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজকে মনোনীত করা হয়। পরবর্তীতে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সেদিনের সভায় সিদ্ধান্ত হয়েছিল।

মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬