হয়রানির শিকার হওয়া শিক্ষার্থীদের সহায়তা করবে বুয়েট প্রশাসন

কোটা সংস্কার আন্দোলন
০৩ আগস্ট ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM

© ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে সার্বিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে বুয়েট কর্তৃপক্ষ ৬ সদস্য বিশিষ্ট একটি ভিজিল্যান্স টিম গঠন করেছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন শিক্ষার্থী হয়রানির শিকার হলে শিক্ষার্থী নিজে অথবা তার সহপাঠী/অভিভাবককে গঠিত ভিজিল্যান্স টিমের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক (০১৫৫৮৭০৭১৯২), অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন (০১৬৭৮০২৪৩৮৯), ড. মো. আসিফ রায়হান (০১৯১১১৪২৮০২), জনাব ইয়াসির আরাফাত (০১৫৫২৩২৯২৩৪), ড. বাদল মহলদার (০১৩০২৮৪৩৯৮২) এবং ড. সাদিয়া শারমিন (০১৮১৭১০৮৫৫৫) এর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হলো। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬