সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন মান্নান-সাদিক

১৫ জুন ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
এমএ মান্নান ও মোহাম্মদ সাদিক

এমএ মান্নান ও মোহাম্মদ সাদিক © সংগৃহীত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য হলেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ এমএ মান্নান ও সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখার উপ-সচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এই মনোনয়নের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে জাতীয় সংসদের সংসদ এমএ মান্নান ও মোহাম্মদ সাদিককে স্পীকার মনোনয়ন প্রদান করেছেন।

একই স্মারকের চিঠিতে এর আগে এমএ মান্নান ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের কথা উল্লেখ ছিল। বৃহস্পতিবারের চিঠিতে প্রতিস্থাপিত উল্লেখ করা হয়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬