টানা ২৬ দিনের ছুটিতে শাবিপ্রবি, খোলা থাকবে হল

২৪ মে ২০২৪, ০৩:০৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ফজলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের হল খোলা থাকবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ হলেও ২১ ও ২২ জুন শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় আরও ২ দিন অতিরিক্ত ছুটি থাকবে। সবমিলিয়ে ২৬ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: বিএসএমএমইউর নার্সিং ভর্তির মৌখিক পরীক্ষা স্থগিত

এ বিষয়ে ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার মো. ফজলুর রহমান 'দ্যা ডেইলি ক্যাম্পাসকে' বলেন, ২৬ মে থেকে ক্লাস পরীক্ষা বন্ধ হলেও অফিস খোলা থাকবে আগামী ১০ জুন পর্যন্ত। ১১ থেকে ২০ জুন পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। কোনো ধরনের পরিবর্তন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে। বন্ধে শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও খোলা থাকবে বলেও তিনি জানান।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence