বিএসএমএমইউর নার্সিং ভর্তির মৌখিক পরীক্ষা স্থগিত

২৪ মে ২০২৪, ০২:৩৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জুলাই, ২০২৪ সেশনের বিএসসি ইন নার্সিং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ২৫ মে অনুষ্ঠাতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।’

এর আগে, গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) এবং ভর্তি পরীক্ষা পরিচালনা ও তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় মোট ১৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সাধারণ ১৫৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৯ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ৭ জন। এর মধ্যে ১৫৫ জন মেয়ে ও ১৯ জন ছেলে রয়েছেন।

 
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬