পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন ‘বৈষম্যমূলক’, প্রত্যাহার দাবি হাবিপ্রবি শিক্ষক সমিতির

২১ মার্চ ২০২৪, ০১:২৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২১ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, এরূপ বৈষম্যমূলক প্রজ্ঞাপন হাবিপ্রবি শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। হঠাৎ করে এরূপ প্রজ্ঞাপন জারির ফলে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও চরম হতাশা ও অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। 

হাবিপ্রবি শিক্ষক সমিতি মনে করে, এরূপ বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শনের শামিল। 

শিক্ষকদের ভাষ্য, বঙ্গবন্ধু উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেছিলেন, স্বায়ত্তশাসন প্রদান করেছিলেন, গঠন করেছিলেন একটি কার্যকরী শিক্ষা কমিশন। তাঁর শিক্ষা দর্শন আমাদের মুক্তির পথকে সুগম করেছে। বঙ্গবন্ধুর দেখানো নির্দেশনাতেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে চলেছেন। 

শিক্ষকদের প্রতি এরূপ বৈষম্যমূলক পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন ব্যাহত হবে উল্লেখ করে তারা বলেন, এর ফলে মেধাবীরা শিক্ষকতায় আসতে আগ্রহী হবেন না। ফলশ্রুতিতে ব্যাহত হবে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান ও গবেষণা। তৈরি হবে মেধাশূন্য অদক্ষ জাতি। 

আরো পড়ুন: সর্বজনীন পেনশন: একযোগে আন্দোলনে নামছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় পেশাগত দায়িত্ব পালনে সদা অঙ্গীকারবদ্ধ জানিয়ে শিক্ষকরা বলেন, বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো আছে। সেখানে আমাদেরকে বিদ্যমান সুবিধা থেকে বঞ্চিত করে শিক্ষকদের আন্দোলনের পথে ঠেলে দেয়ার এহেন হটকারী প্রজ্ঞাপন জারি করা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অন্তরায়।

তারা অবিলম্বে এ প্রজ্ঞাপন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজকে প্রাপ্য সম্মান ও ভবিষতের সুরক্ষা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9