যবিপ্রবির ‘ছাত্র পরামর্শ ও নির্দেশনা’ দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরীয়া

১৬ মার্চ ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
ড. অভিনু কিবরীয়া ইসলাম

ড. অভিনু কিবরীয়া ইসলাম © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরীয়া ইসলাম। এ নিয়োগের মাধ্যমে তিনি ড. মো. আলম হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন-এর “পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা)” হিসেবে অতিরিক্ত দায়িত্বের মেয়াদ আগামী ১৪ মার্চ ২০২৪ খ্রি. তারিখ অপরাহ্ণ হতে অবসান করে অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরীয়া ইসলাম-কে ১৫ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পূর্বাহ্ন হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের “পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা)” এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬