পাই দিবসে মাভাবিপ্রবির বিজ্ঞান ক্লাবের নানা আয়োজন

১৪ মার্চ ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
 বিজ্ঞান ক্লাবের আয়োজনে পাই দিবস উদযাপন

বিজ্ঞান ক্লাবের আয়োজনে পাই দিবস উদযাপন © টিডিসি ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি ) বিজ্ঞান ক্লাবের আয়োজনে পাই দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি র‌্যালির আয়োজন করা হয়।

দিনটিকে আনন্দমুখর ও শিক্ষণীয় করে তুলতে দুটি কনটেস্টের ব্যবস্থা ছিল। এরমধ্যে একটি হলো দেয়ালিকার আর্টিকেল রাইটিং কমটেস্ট অপরটি হলো ফটো কনটেস্ট। দেয়ালি কাটি ক্যাফেটেরিয়ার সামনে স্থাপন করা হয়। দেওয়ালিকায় যাদের লেখ স্থান পেয়েছে তারা হলেন মেহেদী হাসান খান সিয়াম, মারিয়া ইসলাম, মৌমিতা চৌধুরীর মৌরি, আদিবা রহমান এ্যামী, তাসলিমা সুমাইয়া, দিগন্ত ও অন্যান্য।

ক্লাবের সভাপতি  ইমাদ খান বলেন, আমাদের ভার্সিটিতে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশকে, জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য আমরা মাভাবিপ্রবি বিজ্ঞান ক্লান থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করি এরমধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞান দিবসগুলো উদযাপন করা। এরই ধারাবাহিকতায় আমরা আজকের পাই দিবসটি উৎফুল্লভাবে উদযাপন করেছি।

ক্লাবের সাধারণ সম্পাদক ফিহাদ হোসাইন বলেন, পাই দিবস উপলক্ষ্যে আমরা আজকে সফলভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা বজায় রেখে আমাদের বিজ্ঞান ক্লাব দেশের দক্ষ জাতি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence