স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণিতের চর্চা অপরিহার্য: চুয়েট ভিসি

১৪ মার্চ ২০২৪, ০২:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
চুয়েটে আন্তর্জাতিক গণিত দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম

চুয়েটে আন্তর্জাতিক গণিত দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘মানুষের মঙ্গলের জন্য একটি আধুনিক সমাজ গঠনে গণিতের যে ভূমিকা আছে, তা মানুষকে অবহিত করা প্রয়োজন। বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল হতে যে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তার মূল হাতিয়ার হলো বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি ভালোভাবে জানার ও বোঝার জন্য গণিতের বিকল্প নেই।’

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক গণিত (পাই) দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১৪ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম এ কথা বলেন। 

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এ.এইচ. রাশেদুল হোসেন। গণিত বিভাগের সহকারী অধ্যাপক সেলিম হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। 

আরো পড়ুন: সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক গণিত দিবস ও বিশ্বখ্যাত গণিতবিদ আলবার্ট আইনস্টাইনের জন্মদিন উপলক্ষে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী। আলোচনা অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আয়েজিত পোস্টার ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ভিসি। 

বেস্ট পোস্টার পুরস্কার পান গণিত বিভাগের এমএসসির শিক্ষার্থী সুস্মিতা মজুমদার। পাই ডে কুইজ প্রতিযোগিতায় যন্ত্রকৌশল বিভাগের ‘২২ আবর্তের হামিম ইবনে হাসান প্রথম, ঈশা ভৌমিক দ্বিতীয় এবং আব্দুল আজিজ তৃতীয় স্থান লাভ করেন।

নেত্রকোনায় বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
  • ১৬ জুলাই ২০২৬
ফকল্যান্ডস ইস্যুতে যেসব শাস্তি পেতে পারে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে প্রতারণা এড়াতে পারে এই ৫ নিরাপত্তা সেটিংস
  • ১৬ জুলাই ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানালেন ইশরাক-নাছির
  • ১৬ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে নানান আয়োজনে জুলাই শহীদদের স্মরণ
  • ১৬ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অবস্থান করছে একই এলাকায়, ঝোড়ো হাওয়…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence