অধ্যাপক আমির হোসেনের মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারের শোক

১৪ মার্চ ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
অধ্যাপক আমির হোসেনের মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারের শোক

অধ্যাপক আমির হোসেনের মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারের শোক © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. আমির হোসেন খান (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে িউপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান উপাচার্য এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন তিনি। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের পক্ষ থেকেও পৃথকভাবে শোক জানানো হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।

২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ সময় মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমৃত্যু শিক্ষা ও গবেষনায় অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফিরে দেখা ১৪ জুলাই: হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যে নতু…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বি…
  • ১৪ জুলাই ২০২৬
পরিবারের অমতে বিয়ের ১০ দিন পর মা-মেয়ের রহস্যজনক মৃত্যু
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence