মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবি কর্মকর্তা

১১ মার্চ ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM

© টিডিসি ফটো

সামাজিক ও সাংস্কৃতিক কাজে অদম্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল ইসলাম  নারী দিবস ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ এ শিক্ষা ক্ষেত্রে ও দক্ষ সংগঠক হিসেবে অবদানের জন্য গুণীজন হিসেবে সম্মানিত করা হয়। 

রবিবার (১০ মার্চ)  বিকাল ৫ টায় পুরানা পল্টনের বিজয় নগরে হোটেল অরনেট (থ্রী স্টার) "বিশ্ব নারী দিবস" উদ্যাপন উপলক্ষে "সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগড়িতে ৩০ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, প্রধান আলোচক বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার। এছাড়া সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, মানবাধিকার ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শহিদুল ইসলাম  বলেন, শিক্ষাক্ষেত্রে ও দক্ষ সংগঠক হিসেবে এই পুরষ্কার পাই। ২০১৪ সালে যখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি তখন দেখি এখানে  বঙ্গবন্ধু নামে কোনো পরিষদ নাই এবং বিভিন্ন দিবস তেমন পালিত হতো না। সেসময় আমি আর কয়েকজন মিলে ৬ মাস খোঁজাখুঁজি করে বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী এবং সংস্কৃতিমনা ৪০-৪৫ জনকে খুঁজে বের করি। তখন একটা আহ্বায়ক কমিটি গঠন করি। পরে একসময় পূর্ণাঙ্গ কমিটিও হয়। সে থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধু চিন্তা চেতনা আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। কেন্দ্র থেকে খুঁজ খবর নিয়ে দেখেছে আমি একজন দক্ষ সংগঠক পরে আমাকে এই পদকে মনোনিত করা হয়েছে। বর্তমানে আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক ।

মোহাম্মদ শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলার ধূলবাড়ী গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি এমএম আলী কলেজ থেকে এইচএসসি, সরকারি সাদত কলেজ থেকে স্নাতক এবং বাঙলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9